গ্রিসে পাঠানোর কথা বলে ইরানে ৫ যুবককে নির্যাতন

পাবনা সংবাদদাতা

গ্রিসে পাঠানোর কথা বলে ইরানে আটকে রেখে ৫ যুবককে পাশবিক নির্যাতন ও মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাবনার আটঘরিয়া উপজেলার বাজারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগের কথা বলেন ভুক্তভোগীরা।
তারা জানিয়েছেন, ঘটনায় উপজেলার চাঁদভা ইউনিয়নের খিদিরপুর গ্রামের আলমগীর হোসেন জড়িত রয়েছেন।
ভুক্তভোগীরা হলেন– ঈশ্বরদী উপজেলার মিরকামারি গ্রামের মোজাহিদুল ইসলাম, সাইফুল আলম, জয়নগর গ্রামের খোকন আলী, রংপুরের পীরগঞ্জ উপজেলার গোবনধারপুর গ্রামের খায়রুল ইসলাম, কুষ্টিয়ার মীরপুর উপজেলার খাড়াল্লা গ্রামের জাহিদুল ইসলাম।
মোজাহিদুল ইসলাম ও সাইফুল আলম বলেন, ‘আমাদের নৌপথে গ্রিসে পাঠানোর কথা বলা হলেও ইরানে একটি নির্জন স্থানে প্রায় ৩ মাস আটকে রাখা হয়। সেখানে জনপ্রতি আরও ৭ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় আমাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।’
খোকন আলী বলেন, ‘নির্যাতনের মুখে পরিবারের সদস্যদের কাছে ফোন করে অতিরিক্ত অর্থ পাঠানোর অনুরোধ করেন। পরিবার ধার-দেনা ও সম্পদ বিক্রি করে টাকা পাঠালে মুক্তি পান।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন. 'বৃহস্পতিবার সারাদিন জেলা পুলিশের মিটিংয়ে ছিলাম। তারা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’