বাসচাপায় প্রাণ গেলো এনজিও কর্মীর

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
বাসচাপায় প্রাণ গেলো এনজিও কর্মীর
ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালের দিকে পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র‍্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। এ কারণে দাশুড়িয়া বাজার এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি সকালে মোটরসাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে ধাক্কা দেয়। তিনি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব‍্যাপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসআর/