শিরোনাম

সাবেক এমপিপুত্রসহ আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
 সাবেক এমপিপুত্রসহ আ.লীগের ২ নেতা গ্রেপ্তার
গোলাম হাসনায়েন রাসেল ও বশির আহমেদ

নাশকতার মামলায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত মধ্যরাতে তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– গোলাম হাসনায়েন রাসেল ও বশির আহমেদ।

রাসেল পাবনা-৩ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি মকবুল হোসেনের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বশির আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার মৃত মাওলানা রিয়াজ উদ্দিনের ছেলে।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)র ওসি রাশিদুল ইসলাম জানান, ভাঙ্গুড়া থানা পুলিশ সোমবার মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে রাসেল ও বশিরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম জানান, ২০২৫ সালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালে ১১ মে গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

/এসআর/