শিরোনাম

ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার

শেরপুর সংবাদদাতা
ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার
থানা। ছবি: সংগৃহীত

শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, শেরপুরের ঘটনা নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী ইশতেহার পাঠ অনুষ্ঠানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

পরিপত্র (2)

এ ঘটনায় জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির রিপোর্টের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

বুধবার বিকালে শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতকর্মীদের সংঘর্ষ বাঁধে। তাতে গুরুতর আহত হন জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলার সেক্রেটারি রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রেজাউল ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক ছিলেন। তার মৃত্যুর জন্য বিএনপিকে দায়ী করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে জামায়াত।

/এসআর/