ট্রাকচাপায় প্রাণ গেলো অটোভ্যান আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেলো অটোভ্যান আরোহীর
নাটোর সংবাদদাতা

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় অটোভ্যান আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৭ মে) সকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী সিংড়ার হাতিয়ান্দহের কুশাবাড়ি এলাকার বাসিন্দা।
আহতরা হলেন–সিংড়ার কুশাবাড়ি এলাকার সিরাজ আলী, শেরকুল রানীনগর এলাকার আফসার আলী এবং নাটোর সদরের গোয়ালদিঘী এলাকার আজহার আলী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় উল্টো পথে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়।
এ সময় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অটোভ্যানটি যাত্রী নিয়ে ছাগলের হাটের দিকে উল্টো পথে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি আমরা জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।