নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
নাটোর সংবাদদাতা

নাটোরের সিংড়া উপজেলার বন্দর আমতলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর শহরের আলাইপুর মহল্লার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম, সদর উপজেলার পিছলাবাড়ী গ্রামের মুক্তার হোসেন এবং লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের জীবন।
স্থানীয় সূত্র জানায়, সকালে বন্দর আমতলা এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এর ফলে মোটরসাইকেলের দুই আরোহী মুক্তার ও জীবন ঘটনাস্থলেই নিহত হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।