শিরোনাম

সঠিক দেশ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি
সঠিক দেশ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই: খায়রুল কবির খোকন
নরসিংদী সানবীম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসিচব খায়রুল কবির খোকন। ছবি: সিটিজেন জার্নাল

বিএনপির যুগ্ম মহাসিচব ও নরসিংদীর সদর-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, একটি সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হলে শিক্ষা, খেলাধুলাসহ সব বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে নরসিংদী সরকারি কলেজ মাঠে আয়োজিত সানবীম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নরসিংদী সানবীম স্কুলের সভাপতি ড. এসএম শাহান শাহ শাহীন-সহ অতিথিরা। ছবি: সিটিজেন জার্নাল
নরসিংদী সানবীম স্কুলের সভাপতি ড. এসএম শাহান শাহ শাহীন-সহ অতিথিরা। ছবি: সিটিজেন জার্নাল

খায়রুল কবির খোকন বলেন, নরসিংদীর সানবীম স্কুল সুনামের সঙ্গে পাঠদান করে আসছে। আগামীতেও এই প্রতিষ্ঠানটি খেলাধুলাসহ সব বিভাগে এগিয়ে থাকবে।

খায়রুল কবির খোকনের হাতে ক্রেস্ট তুলে দেন নরসিংদী সানবীম স্কুলের সভাপতি ড. এসএম শাহান শাহ শাহীন। ছবি: সিটিজেন জার্নাল
খায়রুল কবির খোকনের হাতে ক্রেস্ট তুলে দেন নরসিংদী সানবীম স্কুলের সভাপতি ড. এসএম শাহান শাহ শাহীন। ছবি: সিটিজেন জার্নাল

নরসিংদী সানবীম স্কুলের সভাপতি ড. এসএম শাহান শাহ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ।

পরে অতিথিরা স্কুল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

/এসআর/