মাদক সেবনকালে পুলিশ সদস্যসহ আটক ৪

মাদক সেবনকালে পুলিশ সদস্যসহ আটক ৪
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবোতে মাদক সেবনকালে শামসুল ইসলাম নামের এক পুলিশ সদস্যসহ ৪ জনকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বেলাবো সদর ইউনিয়নের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
আটকরা হলেন– বেলাবো থানার পুলিশ সদস্য শামসুল ইসলাম, বেলাবো মাটিয়াল পাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া, ইব্রাহিমপুর গ্রামের মো.আতস আলীর ছেলে রকি ও মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারীদের সঙ্গে পুলিশ সদস্য শামসুল ইসলামসহ বেশ কয়েকজন মাদক সেবনে লিপ্ত হন। ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের আটক করেন।
আটক শামসুল ইসলাম বেলাবো থানায় কনস্টেবল পদে কর্মরত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, এর আগে ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে জীবন নামে এক পুলিশ সদস্যকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।