কেন্দ্রের নিরাপত্তা দিতে পারলে বস্তা ভরে ভোট পাবে জামায়াত: ইব্রাহিম ভূঁইয়া

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঁইয়া বলেছেন, জনগণ জানিয়েছে কেন্দ্রের নিরাপত্তা দিতে পারলে বস্তা ভরে ভোট পাবে জামায়াতে ইসলামী। নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। চরাঞ্চলে ভোটকেন্দ্র দখল করতে প্রচুর অস্ত্র জমা করা হচ্ছে, তা জানানো হয়েছে পুলিশকে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নরসিংদী সদরে দাঁড়িপাল্লার প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
ইব্রাহিম ভূইয়া বলেন, সাধারণ মানুষ পরিবর্তন চায়। ১১ দলীয় জোটের দিকে পুরো জাতি তাকিয়ে আছে। নিয়ম-নীতি উপেক্ষা করে এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে।
জামায়াত নেতা আরও বলেন, নিজেদের অবস্থান বুঝতে পেরে একটি দল নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু জুলাই যোদ্ধারা তাদের সেই সুযোগ দেবে না। তরুণরা ইসলাম ও নীতির পক্ষে আছে। ইউনুস সরকারের ইতিহাসে সেরা নির্বাচনের বাস্তবায়ন দেখতে চাই।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও এলাকাবাসী।