শিরোনাম

নরসিংদীতে ২১৭০ লিটার তেল জব্দ

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ২১৭০ লিটার তেল জব্দ
ছবি: ভিডিও থেকে নেওয়া

নরসিংদীতে দুইটি স্থানে অভিযান চালিয়ে ২ হাজার ১৭০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। এসময় দুই ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ রানা।

জানা গেছে, গতকাল বুধবার রাতে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে অভিযান চালানো হয়। এসময় ২৭০ লিটার অকটেন এবং ৭০০ লিটার ডিজেল মজুতের দায়ে বাজারের হুমায়ুন এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন করিবকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১ হাজার লিটার ডিজেল এবং ২০০ লিটার অকটেন মজুতের দায়ে ডাংগা রোডের আয়াজ এন্টারপ্রাইজের মালিক কাইয়ুমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে আয়াজ এন্টারপ্রাইজ জব্দকৃত তেল জনসাধারণের কাছে বিক্রি করে মালিকের কাছে টাকা বুঝিয়ে দেওয়া হয়। তবে হুমায়ুন এন্টারপ্রাইজ হতে জব্দকৃত তেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ রানা এবং খালিদ হাসান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ রানা জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকটের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাবহত থাকবে।

/এসআর/