শিরোনাম

নারায়ণগঞ্জে বজ্রাপাতে প্রাণ গেলো ব্যবসায়ীর

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জে বজ্রাপাতে প্রাণ গেলো ব্যবসায়ীর
বজ্রপাতের প্রতীকী ছবি। গ্রাফিকস সিটিজেন জার্নাল

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রাপাতে আবু ছিদ্দিক নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু ছিদ্দিক ওই গ্রামের মৃত আছমত আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বিকালে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন আবু ছিদ্দিক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসআর/