‘স্ত্রী মেরেছে তাই মদ পান’, নৌ পুলিশের সেই এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জে সদর নৌ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের মাতলামির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নেশাগ্রস্তের মতো অস্বাভাবিক আচরণ করছেন পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান। কখনও তিনি মাটিতে বসে গান গাইছেন, আবার কখনও নাচছেন। কিছুক্ষণ পর তাকে বিলাপ করতেও দেখা যায়। তার অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণ দেখে ঘটনাস্থলে আশপাশের লোকজন জড়ো হন।
উপস্থিত লোকজন তার এমন আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান বলেন, আমার স্ত্রী আমাকে মারধর করেছেন। এ কারণে আমি মদ পান করেছি।
এ বিষয়ে সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, পারিবারিক কারণে মানসিক সমস্যায় ভুগছেন আব্দুল মান্নান। তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এরপরই আব্দুল মান্নানকে ক্লোজড করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

মধ্যরাতে থানার সামনে এএসআইয়ের নাচ-গানের ভিডিও ভাইরাল