নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ৭

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক একঘণ্টা অবরোধ করে রাখে শ্রমিকরা। পাশাপাশি কারখানাটির অন্তত ১০ স্টাফকে মারধরেরও ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ জুন) বিকালে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, এদিন সকালে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় নির্ঝর নীটওয়্যার গার্মেন্টসে এই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহত শ্রমিকরা হলো– শাহীন (২৫), জাকির হোসেন (২৫), ক্লিনার সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও খাদিজা (২০)।
আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করে জানান, কারখানার বয়লারটি অনেক পুরানো ছিল। বিষয়টি মালিকপক্ষকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। আজ (শুক্রবার) সকালে শ্রমিকদের কাজ চলা অবস্থায় হঠাৎ বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে এক অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ মোট সাতজন আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, এসব ঘটনায় উত্তেজিত শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা মালিকপক্ষের সাথে আলোচনা করে আহতদের চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।
ওসি মাহবুব আলম জানান, শ্রমিকদের কথা অনুযায়ী, সঠিক সময়ে ব্যবস্থা নিলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি কারখানা থেকে পরিবর্তনের আশ্বাস দিয়েছে তারা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।