শিরোনাম

ঈদযাত্রায় নদী পথে কোনো বাড়তি ভাড়া আদায় হবে না: নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রায় নদী পথে কোনো বাড়তি ভাড়া আদায় হবে না: নৌপরিবহন মন্ত্রী
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ছবি:সংগৃহীত

ঈদযাত্রায় নদী পথে কোনো বাড়তি ভাড়া আদায় হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

এবারের ঈদযাত্রা স্বস্তির হবে উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রাটা অন্যান্য বারের চেয়ে স্বস্তির ও নিরাপদ হবে।

‎শেখ রবিউল আলম বলেন, ‘পরিবহন সেক্টরে কোনো ভাড়া বাড়বে না। যারা বাড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

শীতলক্ষা নদী দূষণরোধ ও ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেলপথ দ্রুত চালুর ব্যাপারেও আশ্বাস দেন নৌপরিবহন মন্ত্রী ।

/বিবি/