নারায়ণগঞ্জে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫

ঢাকা মেডিকেল প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর ছোটবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন– হযরত আলী, মিম, সুলতানা, মান্নান ও সিয়াম।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ও তাদের স্বজনরা জানান, মদনপুরে একতলা বাড়ি
টিতে ভাড়া থাকে ওই পরিবার। তাদের বাসার গ্যাসের চুলার লাইন লিকেজ থাকায় বাসার ভাড়াটিয়া আলী আহমদ মান্নান নিজেই আজ সকালে সেটি মেরামত করেন। এরপর তার স্ত্রী সুলতানা আক্তার চুলায় রান্না বসান। এর কিছুক্ষণ পর সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে মান্নান-সুলতানা দম্পতি ও তাদের দুই সন্তান সিয়াম, মিমি এবং পথচারী শিশু হযরত আলী দগ্ধ হয়।
এ বিষয়ে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের বিষয়টি আমাদের জানা নেই। এই বিষয়ে কেউ আমাদের অবগত করেনি।