ঈশ্বরগঞ্জে নারী ভোটারদের সরব উপস্থিতি

ঈশ্বরগঞ্জে নারী ভোটারদের সরব উপস্থিতি
ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের ভোট কেন্দ্রগুলোয় নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। নারীদের ভোটেই এবার নির্ধারিত হবে প্রার্থীদের জয় ও পরাজয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ১৩ নম্বর ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের আইসিটি ভবন কেন্দ্রে এই দৃশ্য দেখা গেছে। এসময় পাশের ভবনে পুরুষ ভোটকেন্দ্রে উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিলো।
সংশ্লিষ্ট নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭২ জন। সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা পযর্ন্ত ভোট পড়েছে ৬৫৭টি।
তিনি আরও বলেন, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে উপস্থিতি। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশ হওয়ায় বিকালে ভোটার উপস্থিতি আরও বাড়বে।
একই চিত্র দেখা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর, উচাখিলা স্কুল ও তারুন্দিয়া ইউনিয়নের সবগুলো কেন্দ্রে। প্রতিটি ভোটকেন্দ্রেই পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি অনেকটাই বেশি ছিলো।
নির্বাচন কমিশন জানায়, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৮ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৪৩৭ জন এবং নারী ১ লাখ ৬৯ হাজার ৪৩৬ জন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
ঈশ্বরগঞ্জে মোট প্রার্থী ৪ জন। তারা হলেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লুৎফুল্লাহহেল মাজেদ, জাতীয় পার্টির ফখরুল ইমাম, ১১ দল সমর্থিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. আওরঙ্গজেব বেলাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহ নুরুল কবির।
ফলাফলে বিষয়ে জানতে চাইলে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ইনশাআল্লাহ, জয়ের বিষয়ে আমি আশাবাদী। দেশ ও এলাকার উন্নয়নে এবার ধানের শীষেই আস্থা রাখবে ভোটাররা।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। অতীতে জনসমর্থন ছাড়া ভোটের নামে প্রহসন করা হয়েছে। কিন্তু এবারের নির্বাচনে মানুষ ভোট দিতে পেরে আনন্দিত এবং উচ্ছ্বসিত।