গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: উপদেষ্টা জাহেদ

ময়মনসিংহ সংবাদদাতা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে সংকট নিরসন হতে কমপক্ষে দুই বছর লাগবে। সেই পরিকল্পনা অনুযায়ী সরকার এগোচ্ছে।’
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, ‘মানুষ আসলে যথেষ্ট কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন। আমাদের বক্তব্যটা খুব সহজ। মানুষের কষ্টটা সত্য। কিন্তু এটার জন্য আমাদেরকে দোষ দেওয়াটা সঠিক না। তবে বাংলাদেশ এখন একটা জ্ঞানভিত্তিক সমাজের দিকে পৌঁছেছে বলে আমার বিশ্বাস; যেখানে অহেতুক যদি কাউকে দায় দেওয়া হয় সেটা মানুষ শুনবে বলে মনে হয় না।’
তিনি বলেন, ‘আপনারা খুব ভালোভাবেই জানেন, জ্বালানির যে সংকটটা, আমরা এখন মুখোমুখি হচ্ছি, এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা এবং একটা দুর্ঘটনা। এটার জন্য আমরা খুব দ্রুত স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়েছি।’
ভোলার গ্যাস মূল লাইনে নিয়ে আসার জন্য যা যা করা দরকার সরকার সেটার চেষ্টার করছে দাবি করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমরা স্থলভাগে গ্যাস খোঁজা শুরু করেছি। আপনারা অনেকে হয়তো জানেন যে, আমাদের স্থলভাগে চল্লিশ থেকে পঞ্চাশ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে। ‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার চেষ্টা আছে। এরইমধ্যে আমাদের ওইটার কাজ শুরু হয়ে গেছে। দেশে এই মুহূর্তে বছরে ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে।’
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির। এতে বক্তব্য দেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।