ময়মনসিংহে শ্রমিকনেতাকে পিটিয়ে হত্যা: যুবদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মানিক মিয়া (৪০) হত্যা ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে বহিষ্কৃত এক যুবদল নেতাসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে এ মামলা করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে গৌরীপুর থানায় করা এই মামলায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত নেতা সোয়েব মুন্সিসহ (টেরা সোয়েব) আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুন রাতে গৌরীপুর পৌর শহরের সতিষা বাসস্ট্যান্ড এলাকা থেকে মানিক মিয়াকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সোয়েব মুন্সির নেতৃত্বে ১০ থেকে ১৫ জন তাকে দফায় দফায় মারধর ও নির্যাতন করা হয়।
স্বজনদের অভিযোগ, রাতে শোয়েব মুনশীর লোকজন মানিকের স্ত্রী সুমাইয়া আক্তার ও তার ছেলেকে ঘটনাস্থলে যেতে বলেন। পরে সুমাইয়া সেখানে গেলে তার কাছ থেকে জোরপূর্বক ‘স্বামী মাদক ব্যবসায়ী’, এমন বক্তব্য মুঠোফোনে রেকর্ড করানো হয়। রেকর্ড নেওয়ার পর গুরুতর আহত মানিককে স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি হাবিবুর রহমান বলেন, নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা