ময়মনসিংহে হামের উপসর্গ আরো ২৪ শিশু হাসপাতালে ভর্তি

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪টি শিশু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে মোট ৬৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত সময়ে এই নতুন রোগীরা ভর্তি হয়। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরো ২৩টি শিশু।
মমেক হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত ভর্তি হওয়া ২০৫ শিশুর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৩২ জন। এই সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যু হয়। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান গণমাধ্যমকে জানান, ‘হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জন নতুন শিশু ভর্তি হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে শিশুদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’