সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে ও রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম গণমাধ্যমকে বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।
গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সালমান মুক্তাদির। রাতেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।