হাসপাতালের কোয়ার্টার থেকে বিরল ‘কালনাগিনী’ উদ্ধার

মৌলবীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে একটি দৃষ্টিনন্দন ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল।
জানা গেছে, গতকাল সোমবার রাত প্রায় ৮টার দিকে স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলার শ্রাবণ পালের বাসায় সাপটি দেখতে পায় পরিবারের সদস্যরা। এতে তারা আতঙ্কিত হয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনতিয়া তাসমিম বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান, সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে দুই-তিন ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর রাত গভীর হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সাপটিকে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, কালনাগিণী সাপ বর্তমানে খুব একটা দেখা যায় না। এটি মূলত বনাঞ্চলে বাস করে। এই সাপকে ঘিরে আমাদের সমাজে নানা ধরনের লোককাহিনী ও পৌরাণিক বিশ্বাস প্রচলিত থাকলেও–এটি আসলে অত্যন্ত সুন্দর ও শান্ত প্রকৃতির বন্যপ্রাণী।
তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কালনাগিনী বা যেকোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা উদ্ধারকারী দলকে খবর দেওয়া উচিত।