ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ-টাকা ছিনতাই, ফাঁকা গুলি

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শানবান্ধা বাজারের স্বর্ণ ব্যবসায়ী পতিত পবনসহ ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রুপা, স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় বলেও স্থানীয়রা জানান।
শনিবার (১৫ আগস্ট) সকালে স্বর্ণ, রুপা ছিনতাইয়ের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা ওসি মো মনির হোসেন।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আহত স্বর্ণ ব্যবসায়ী পতিত প্রবণ শীল, পূর্ব শানবান্দা এলাকার প্রিয়নাথ শীলের ছেলে। তিনি পূর্ব শানবান্দা বাজারে স্বর্ণের ব্যবসা করেন। ঘটনার সময় তার সঙ্গে ছেলে প্রবীর কুমার শীল আহত হন। তাদের সহায়তা করতে গিয়ে আহত হন একই এলাকার মনোরঞ্জন পালও।
স্থানীয়রা জানান, বাজার থেকে বাবা-ছেলে বাড়ি ফেরার পথে লোকনাথ মন্দিরের পাশের সড়কে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণের নাকফুল এবং নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যায়। পরে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা এক রাউন্ড গুলি ছোঁড়ে। তবে গুলিতে কেউ আহত হননি।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে তদন্তে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভারি কিছু দিয়ে আহতকে আঘাত করা হয়েছে। তবে গুলিতে কেউ আহত হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আহত ৩ জনকেই প্রাথমিক চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।