শিরোনাম

সরকারবিরোধী ক্ষোভ তৈরির চেষ্টা চলছে: বিমানমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
সরকারবিরোধী ক্ষোভ তৈরির চেষ্টা চলছে: বিমানমন্ত্রী
আইনশৃঙ্খলা কমিটির সভায় কথা বলছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: সিটিজেন জার্নাল

সরকারের বিপক্ষে জনগণের মনে ক্ষোভ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, ‘তৃতীয় পক্ষ চাচ্ছে দেশে অশান্তি সৃষ্টি হোক, যাতে সরকারের বিপক্ষে জনগণের মনে ক্ষোভ সৃষ্টি হয়।’

সোমবার (১১ মে) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা করেন।

সভায় বিমানমন্ত্রী বলেন, ‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে শিশু-কিশোরদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তাদের মাঠমুখী করতে বিভিন্ন আয়োজন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে শিশু-কিশোররা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। কারও কবিতা আবৃত্তি, কারও সাংস্কৃতিক চর্চা কিংবা সংগীতে আগ্রহ থাকলে তাকে সেই দিকেই উৎসাহিত করতে হবে।’

/এফআর/