কম্বল বিতরণ করে ভোট চাওয়ায় জামায়তের ৫ নেতাকর্মী আটক

মাগুরা সংবাদদাতা

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার ও কম্বল বিতরণের অভিযোগে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এম বি বাকেরের পক্ষে প্রচার চালাচ্ছিলেন মহম্মদপুর সদর ইউনিয়নের আমির হুসাইন আহম্মেদ কাবুল, ৬নং ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ নামে পাঁচ জন। বৃহস্পতিবার রাতে তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে কম্বল বিতরণ করছিলেন।
উপজেলা যুবদল নেতা তানভীর রহমান সোহাগ বলেন, কম্বল বিতরণের আড়ালে তারা মাগুরা-২ আসনের জামায়াত প্রার্থী মোশতারশেদ বিল্লাহর পক্ষে ভোট চাইছিলেন। তাদের একজনের ফেসবুক লাইভে সরাসরি ভোট চাওয়ার দৃশ্য দেখা গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশকে জানানো হয়।
মহম্মদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হাসপাতালে ভোট চাওয়ার অভিযোগে পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।