শিরোনাম

পুকুরে ধরা পড়ল ৮ কেজি ওজনের কাকিলা মাছ

পুকুরে ধরা পড়ল ৮ কেজি ওজনের কাকিলা মাছ
মাছটি পুকুর থেকে তোলার পর থেকেই গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুরে একটি পুকুর থেকে ধরা পড়েছে বড় আকৃতির কাকিলা মাছ । শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার শ্রীকোল ইউনিয়নের বড়বিলা এলাকায় পুকুরে জেলের জালে আটকা পড়ে মাছটি। এটির দৈর্ঘ্য প্রায় আড়াই ফুট ও ওজনে ৮ কেজি।

স্থানীয়রা জানান, কাকিলা মাছ আকারে এত বড় হয় না। মাছটি পুকুর থেকে তোলার পর থেকেই গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাছটি বাজারে নিয়ে যাওয়া হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় প্রবীণ ব্যক্তি আব্দুল জলিল বিশ্বাস বলেন, আমার বয়স প্রায় সত্তরের কাছাকাছি। ছোটবেলা থেকেই মাছ ধরি। কিন্তু এত বড় কাকলে মাছ কখনো দেখিনি। এটা আমাদের এলাকায় বিরল ঘটনা।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জেড এম তৌহিদুর রহমান বলেন, এতো বড় আকৃতির কাকিলা মাছ সাধারণত দেখা যায় না। মূলত প্রাকৃতিক জলাশয় থেকেই এদের পাওয়া যায়। শ্রীপুরের বড়বিলা এলাকায় এমন একটি মাছ ধরা পড়া নিঃসন্দেহে বিস্ময়কর ঘটনা।