ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

মাগুরা সংবাদদাতা

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সদর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিএনপি অফিস ভাঙচুর করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মাগুরা সদরের বাটিকাডাঙ্গা এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ তরিকুল ইসলাম গুরুতর আহত হন। এছাড়া আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াছিন, রহিলসহ আরও অন্তত ১০ জন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।