সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর

সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর
মাগুরা সংবাদদাতা

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এই ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, হামলাকারীরা বাড়িতে দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এ ছাড়াও ইটপাটকেল নিক্ষেপ করে বাসার কাচের জানালা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে সোয়া নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে মাগুরা সদর থানা পুলিশের একটি দল।
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘আমরা ঘটনাটি পর্যবেক্ষণ করছি। হামলায় জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

শেয়ারবাজার কারসাজি: সাকিবের বিরুদ্ধে প্রতিবেদন জমার তারিখ পেছালো