শিরোনাম

মোগলহাট স্থলবন্দর চালু করতে চায় সরকার

লালমনিরহাট সংবাদদাতা
মোগলহাট স্থলবন্দর চালু করতে চায় সরকার

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেছেন, ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি সরকার আবারও চালু করতে চায়। তাই এর সম্ভবতা যাচাই করতে পরিদর্শনে এসেছি।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে লালমনিরহাট সদর উপজেলার পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বন্দর চেয়ারম্যান বলেন, মোগলহাট স্থলবন্দরটি অনেক পুরোনো এবং ঐতিহ্যবাহী। একটা সময় এ বন্দর দিয়ে মানুষের যাতায়ত করতো, পণ্য আমদানি-রপ্তানি হতো । এটি পুনরায় চালু করতে সরকার উদ্যোগ নিতে চায়। ভবিষ্যতে এটি নিয়ে কীভাবে কাজ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করতে এটি প্রাথমিক স্টেজের একটি ভিজিট।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

/এসআর/