পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে জনগণ: গোলাম পরওয়ার

খুলনা সংবাদদাতা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ফুলতলা ও ডুমুরিয়া) আসনে পরাজিত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচিত দল বিএনপি দুই শতাধিক আসন পেলেও ভোটের পার্সেন্টেজে (শতকরা হার) আমরা মাত্র ২ দশমিক ৭ শতাংশ পিছিয়ে। ফলে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে খুলনার ফুলতলার আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনোত্তর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন ছিল একটি জরুরি বিষয়। অন্তর্বর্তী সরকারের আন্তরিক সহযোগিতা ও দেশপ্রেমিক সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আমাদের দল আসন কম পেলেও ভোটের পার্সেন্টেজে আলহামদুলিল্লাহ অনেক এগিয়েছে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘জনগণ মনে করে টেম্পারিং বা বিভিন্ন মেকানিজম করে আমাদের হারানো হয়েছে। পাশাপাশি নির্বাচনের পরের রাতেই গেজেট প্রকাশ করে জনগণের সে ধারণা আরও গভীর করে তুলেছে। তাই নির্বাচনের এ ফলাফলে আমাদের হতাশ হওয়ার কিছু নেই।’
ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ. আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।