শিরোনাম

জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

খাগড়াছড়ি সংবাদদাতা
জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় ‘নামাজ আদায়ের কথা বলে’ জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

মাহমুদুল হাসান আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসান এশার নামাজ আদায় করার কথা বলে মসজিদে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনার বিষয় ছিল কীভাবে বেশি ভোট আদায় করা যায়। পরে জনতা তাদের ঘেরাও করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ইউএনও এসে মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেন।

আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘আমি সেন্টারে কাজ করছিলাম। মাহমুদুল হাসান রাতে নামাজ পড়তে গেয়েছিল। পরে সেখানে অনিয়মের অভিযোগে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।’

/এসআর/