শিরোনাম

জয়পুরহাটে গণরায় বাস্তবায়নে মাঠে ১১ দলীয় জোট

জয়পুরহাট সংবাদাতা
জয়পুরহাটে গণরায় বাস্তবায়নে মাঠে ১১ দলীয় জোট
লিফলেট বিতরণ। ছবি: সংবাদদাতা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের বাটার মোড়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আমীর ফজলুর রহমান সাঈদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, জামায়াত নেতা কাওছার হোসেন, এস এম খিজির হায়াত, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী, জুলাই যোদ্ধা হাসিবুল হক সানজিদসহ ১১ দলীয় জোটের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে। গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুযায়ী গণরায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানাই।

/এসআর/