শিরোনাম

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মঙ্গলবার ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের করে আর্জেন্টিনার সমর্থকরা

ঝিনাইদহে ফুটবল উন্মাদনায় মেতেছেন আর্জেন্টিনার সমর্থকরা। তারা আয়োজন করেন বর্ণাঢ্য শোভাযাত্রার। মঙ্গলবার (১৬ জুন) ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের আর্জেন্টিনা সমর্থকরা অংশ নেন। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শহরের বিভিন্ন মহল্লা থেকে ছোট ছোট মিছিল শোভাযাত্রায় অংশ নেয়। বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা ও রঙ বেরঙের বেলুন নিয়ে শোভাযাত্রায় আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনা সমর্থকরা।

ঝিনাইদহ ফ্যান ক্লাবের স্ট্রাইকার ভলানটিয়ার শাহীনুর রহমান লিটন বলেন, প্রাণের উচ্ছ্বাসে শোভাযাত্রায় সমর্থকরা অংশ নিয়েছে। এটি সব সমর্থকদের কৃতিত্ব। আশা করছি, এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।

এর আগে শহীদ মিনার চত্বরে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপদেষ্টা সদস্য ও ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এম রায়হান, আর্জেন্টিনা ফ্যান ক্লাবের স্ট্রাইকার ভলানটিয়ার শাহীনুর রহমান লিটন, ডিফেন্ডার ভলানটিয়ার আহসান জিকু, কিপার ভলানটিয়ার শাহজাহান নবীন, মিডফিল্ড ভলানটিয়ার সামিউল পারভেজ সামি সমর্থকদের উদ্দেশে দিকনির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের ডিফেন্ডার ভলানটিয়ার জহিরুল ইসলাম, ইনজামামুল হক, শিমুল হোসেন, সাকিব হোসেন, ইমরান, সোহাগ, নাহিদ, নয়ন, শাকিল, শাওন, তরিকুল ইসলাম, শফিক হোসেন, জাহিদুজ্জামান, শোয়েব, আহমেদ, হোসাইন পার্সি, জিসান, রিজভী, হোসাইন রানা প্রমুখ।

/এসআর/