শিরোনাম

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।

ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

রবিবার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

যশোর জংশনের স্টেশন মাস্টার আইনুল হাসান বলেন, ট্রেনটি খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরে যাচ্ছিল। পথে সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে উত্তরের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়।

/এসআর/

বিষয়:

ঝিনাইদহ