শিরোনাম

বেনাপোল সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

যশোর সংবাদদাতা
বেনাপোল সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীন বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার আজিজুর রহমানের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালায়। সীমান্তের গাতিপাড়া গ্রামে ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পরিত্যক্ত গেটে লুকানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আজিজুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসআর/