মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

যশোর সংবাদদাতা

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে এক আসামি ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তবে আজ বৃহস্পতিবার ওই আসামিকে ফের ধরা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার হিজলডাঙ্গা গ্রামের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে ধরতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ।
হামলায় আহতরা হলেন– কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুল্লাহ। এর মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে হিজলডাঙ্গা গ্রাম থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশ আসামিকে মেরে ফেলেছে– এমন গুজব তুলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার ৫০ থেকে ৬০ জন লোক জড়ো হয়ে মব সৃষ্টি করে। তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়। এ সময় হামলায় ৩ পুলিশ সদস্য আহত হন।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কেশবপুর থানার কনস্টেবল শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আসামি জাহাঙ্গীরকে আটকের পর স্থানীয়রা মব সৃষ্টি করে পুলিশের ওপর চড়াও হয়। মব সৃষ্টিকারীরা পুলিশকে আঘাত করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে আসামি জাহাঙ্গীর আলমকে সীমান্ত এলাকা থেকে ফের গ্রেপ্তার করা হয়েছে।