শিরোনাম

আনসার ব্যাটালিয়ন অফিসে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ সংবাদদাতা
আনসার ব্যাটালিয়ন অফিসে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের কর্মকর্তা তাসকিন আরা বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে আমরা তেমন উদ্বিগ্ন নই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এর আগে ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

/এসআর/