শ্রীপুরে কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি পোশাক কারখানায় লিজা আক্তার নামের এক নারী শ্রমিক মারা গেছেন। এ ঘটনার পর বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার টেপিরবাড়ি গ্রামে ‘কালার অ্যান্ড কোং’ পোশাক কারখানার সামনে সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
মারা যাওয়া শ্রমিক লিজা আক্তার পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলা গ্রামের বিদ্যুৎ মিয়ার স্ত্রী। তিনি শ্রীপুরের আনসার রোড এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কারখানায় রাতে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা আক্তার। দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রমিকদের অভিযোগ, অসুস্থবোধ করায় কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন লিজা। কিন্তু কর্তৃপক্ষ সেই আবেদন মঞ্জুর করেননি। একই রাতে মোসা. শোভা নামের আরেক শ্রমিকও অসুস্থ হয়ে পড়েন। তাকে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিক মোসা. রাজিয়া বলেন, অসুস্থতার কারণে আগে ১৫ দিনের ছুটি কাটিয়েছেন লিজা আক্তার। ছুটি শেষে গতকাল বুধবার তিনি কাজে যোগ দেন। পরে আবার অসুস্থবোধ করায় তিনি আবার ছুটি চেয়েছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছুটি দেয়নি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজন মালাকার বলেন, গতকাল রাতে লিজা নামের এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, একজন শ্রমিক ছুটি না পেয়ে অসুস্থ অবস্থায় কারখানায় কাজ করছিলেন। সেখানে তার মৃত্যু হওয়ায় শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিলেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।