কাভার্ডভ্যানের চাপায় সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জলাই) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুরের সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান, তার স্ত্রী বিথী আক্তার এবং তাদের নয় মাস বয়সী সন্তান নুর।
রাকিব শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, সন্তানকে নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী লেনে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিব হাসানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের ৯ মাস বয়সী সন্তান নুরেরও মৃত্যু হয়।