শিরোনাম

ফেনীতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ফেনীতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ছবি: সংগৃহীত

ফেনীতে চাঁদাবাজি ও অপরাধ বন্ধে হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অনিয়ম, চাঁদাবাজি বা অপরাধের তথ্য জানাতে এ হটলাইন চালু করা হয়েছে।

মন্ত্রীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ছলিম উল্লাহ জানান, চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি (জিরো টলারেন্স) নীতি ঘোষণা করা হয়েছে। হটলাইনে পাওয়া অভিযোগ গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, স্থানীয় জনসাধারণ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এতে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি কমবে বলে আশা করছেন।

অভিযোগ জানাতে ০১৭৩০০০৪৮৪৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া সরাসরি অনলাইনে অভিযোগ জানাতে www.aamintoo.com ওয়েবসাইট খোলা হয়েছে।

/বিবি/