ফেনী সীমান্তে ৭ নারী-শিশুকে পুশ ইন চেষ্টা বিএসএফের

ফেনী সংবাদদাতা

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ৭ নারী-শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর সীমান্তের শূন্যরেখা থেকে ওই নারী-শিশুদের ফিরিয়ে নেয় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোর পৌনে ৫টার দিকে পশ্চিম সাহেবনগর-দুর্গাপুর গ্রামের সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএএসফ। শূন্যরেখা অতিক্রম করে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় বাধা দেয় বিজিবি। একপর্যায়ে ওই নারী-শিশুদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায় বিএসএফ।
বিজিবি জানায়, বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা ৭ জনই বাংলাভাষী ভারতীয় নাগরিক।
বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ফেনী সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ পুশ ইনের চেষ্টা সফল হবে না। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।