ফরিদপুরে কালেমাখচিত পতাকা মিছিল

ফরিদপুরে কালেমাখচিত পতাকা মিছিল
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের সদরপুর উপজেলায় কালেমাখচিত পতাকা নিয়ে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে এই মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়। পরে মিছিলটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে বিভিন্ন বয়সী প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। তাদের হাতে কালিমা লেখা সাদা পতাকা ও বিভিন্ন ধর্মীয় স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়।
মিছিল শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের পেশ ইমাম মাওলানা আমির হোসেন বলেন, দেশের বিভিন্ন জায়গায় কালিমার পতাকা অবমাননা হয়েছে। কোনোভাবেই এ পতাকার অবমাননা বরদাস্ত করা হবে না।

কর্মসূচির আয়োজক মুফতি মোহাম্মদ জাকির হুসাইন ফরিদী বলেন, এই আয়োজনের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। মানুষের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও কালিমার গুরুত্ব তুলে ধরাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ মানুষের ধর্মীয় বিশ্বাসকে আরও উজ্জীবিত করবে।