টাকার অভাবে কারো চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর সংবাদদাতা

টাকার অভাবে দেশের কোনো নাগরিকের চিকিৎসাসেবা যেন বন্ধ না হয়, বর্তমান সরকার সেই চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে করা হবে।
বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, আপনারা যারা বিএনপির একনিষ্ঠ কর্মী রয়েছেন, তারা প্রত্যেকেই দলের জন্য অনেক ত্যাগের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে বিএনপির পতাকাতলে নিয়ে আসতে হবে। তাই প্রত্যেক নেতাকর্মীকে সহনশীল আচরণের মাধ্যমে দলের ভাবমূর্তি ঊর্ধ্বে রাখাতে হবে।
তিনি বলেন, গ্রাম-গঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, আপনারা তাদের চিহ্নিত করুন এবং তাদের পাশে গিয়ে দাঁড়ান। তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে বর্তমান সরকার। পাশাপাশি অসুস্থ রোগীকে চিকিৎসাসেবার জন্য সহযোগিতা করা হবে।
আয়োজিত কর্মী সম্মেলনে জেলার হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা