যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে ভিসা আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। চিকিৎসার উদ্দেশ্যে বি-২ ভিসার আবেদনকারীদের চিকিৎসার প্রয়োজনীয়তা, হাসপাতালের সম্মতিপত্র এবং পুরো চিকিৎসা ও ভ্রমণ ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ দাখিল করতে হবে।
শনিবার (২৫ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় মার্কিন দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করেন, যাতে নিশ্চিত হওয়া যায়– আবেদনকারীর পরিকল্পিত চিকিৎসা বা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না।
চিকিৎসা ভিসার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের নিজ দেশের চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। পাশাপাশি কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, সেটিও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক বা হাসপাতালের সম্মতিপত্রও প্রয়োজন হবে। সেখানে চিকিৎসার সম্ভাব্য সময়কাল এবং আনুমানিক ব্যয়ের বিবরণ উল্লেখ থাকতে হবে।
মার্কিন দূতাবাস আরও জানায়, আবেদনকারীদের চিকিৎসা ব্যয়, যাতায়াত ব্যয় এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন বসবাসের খরচ বহনের পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণও দাখিল করতে হবে।

মার্কিন ভিসানীতির পরিবর্তনে জটিলতায় পড়তে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা