ধানের শীষের প্রার্থীরাই ভোট পাওয়ার অধিকার রাখে: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর মামলা-হামলা-নির্যাতনের শিকার হয়েছি। জিয়া পরিবারের ত্যাগ আর বহু নেতাকর্মী খুন-গুমের বিনিময়ে আজকের মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরাই ভোট পাওয়ার অধিকার রাখে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, নারীদের ভোটের ওপরই নির্ভর করে আগামী দিনে কারা ক্ষমতায় যাবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের পূর্ণাঙ্গ অধিকার বাস্তবায়ন করা হবে। যারা নতুন করে ক্ষমতায় আসতে চাইছেন, দেশের জন্য তাদের কী অবদান আছে? তাদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই। একমাত্র বিএনপি ছাড়া দেশ চালানোর অন্য কোনো দল নেই।
ধোকা ও প্রতারণার অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপির পক্ষেই সম্ভব ন্যায়-নীতি প্রতিষ্ঠা করে দেশ পরিচালনা করার। যারা ধর্মের দোহাই-জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চায়, মানুষকে ধোকা ও প্রতারণা করাই তাদের কাজ। তাদের কাছে দেশ নিরাপদ নয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা।