সাভারে ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্ণ হলো আজ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে ধসে পড়া ভবনের সামনে স্থাপিত অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক সংগঠনের নেতারা