আ.লীগের ব্যানার টানানোর অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
আ.লীগের ব্যানার টানানোর অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তারের প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিজেডেএন টোয়েন্টিফোর

কুমিল্লার তিতাস উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছে ব্যানার টানানোর অভিযোগে বলরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, গ্রেপ্তার ইউপি সদস্য আবুল কালাম আজাদকে বুধবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে ইউপি সদস্য আবুল কালাম আজাদ তার নিজ এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমিল্লা–১ আসনের (দাউদকান্দি-তিতাস) সাবেক সংসদ সদস্য আব্দুস সবুরের ছবিসংবলিত একটি ব্যানার টানান। ব্যানারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে উপজেলার বাতাকান্দি বাজার থেকে গ্রেপ্তার করে।

/এসআর/