কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিহত, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরেক পর্যটক। বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈকতের সিগাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম ইয়াসিন খান (২৫)। তিনি ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। আর নিখোঁজ ইব্রাহিম খানও (২৩) একই এলাকার বাসিন্দা। তারা দুজন গতকাল মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসেন।
পুলিশ ও লাইফগার্ড কর্মীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারে ভ্রমণে আসা একটি দলের কয়েকজন সুগন্ধা সৈকতের সিগাল পয়েন্টে সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ তীব্র স্রোতের টানে ইয়াসিন ও ইব্রাহিম ভেসে যান। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে লাইফগার্ড কর্মীরা সাগরে নেমে ইয়াসিন খানকে উদ্ধার করেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ ইব্রাহিমের সন্ধান মেলেনি। তবে তল্লাশি অব্যাহত রাখা হয়েছে বলে জানা গেছে।
লাইফগার্ডের বরাতে ট্যুরিস্ট পুলিশের এসপি আজমল জানান, ঢাকার আফতাবনগর এলাকা থেকে আসা কয়েকজন পর্যটক লাবণীর জলতরঙ্গ হোটেলের সোজা সৈকত এলাকায় গোসলে নামেন। সেখানে গোসলে নামা বিপজ্জনক উল্লেখ করে লাল পতাকা টানানো ছিল। কিন্তু, তা খেয়াল না করে গোসলে নামার কিছু সময় পর ইয়াছিন ও ইব্রাহিম ওই এলাকায় তৈরি হওয়া গর্তে আটকে যায়।
তিনি আরও বলেন, অন্য সহযাত্রীরা বিষয়টি লাইফগার্ডকে জানালে তারা উদ্ধারে নামেন। একপর্যায়ে ইয়াছিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে বিভিন্নভাবে চেষ্টা করেও এখনো ইব্রাহিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সি সেইফ লাইফ গার্ড সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু