কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ নারী শিক্ষার্থী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সরকারি কলেজের একটি নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে কলেজ প্রশাসনের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শরিফা (২১) কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়। তার বাবা স্থানীয় একটি মাদ্রাসার সুপার। দরিদ্র পরিবার থেকে উঠে আসা শরিফা পড়ালেখায় খুব অনুরাগী।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় শরিফার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা জানিয়েছেন, হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন।
ওসি বলেন, ‘এই ঘটনায় একটি চক্র জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শরিফার ইয়াবা কানেকশন নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার