শিরোনাম

দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে সিপিবির মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে সিপিবির মানববন্ধন
শনিবার মানববন্ধন করেছেন মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে কমিউনিস্ট পার্টির জেলা শাখার নেতাকর্মীরা। ছবি: সিটিজেন জার্নাল

আমেরিকার সঙ্গে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে লাল পতাকা হাতে নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে সভাপতি আবুল ইসলাম বলেন, নির্বাচনের দুই দিন আগে ইউনুস সরকার দেশ বিরোধী চুক্তি করেছেন। আমাদের দেশে শুকুরের মাংস আমদানি করার চুক্তি করেছে তারা। ইউনুস আমেরিকার দালাল বলেই তিনি সেন্টমার্টিন অর্ধেক বিক্রি করে দিয়েছেন। দেশে যেসব শিশু হামে মৃত্যু হয়েছে, এটা স্বাভাকিব মৃত্যু নয়, এসব শিশুকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় ইউনুস এড়াতে পারে না। তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, বাংলাদেশ এখন একটা জাহানামের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে কোনো শিশু নিরাপদ নয়, প্রতিদিনি শিশু ধর্ষনের শিকার হচ্ছে। দেশের আইনশৃংখলা পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ করা উচিত।

এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক আরশেদ আলী , সিংগাইর উপজেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন, ঘিওর উপজেলা কমিটির সভাপতি দুলাল বিশ্বাস, জেলা কমিটির সদস্য সেতুয়ার হোসেন খান প্রমুখ।

/এসআর/