অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দম্পতির সন্তান ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সমিতির নেতারা জানান, মানবিক দৃষ্টিকোণ থেকেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
তবে আসামিদের আইনগত অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়টিও স্পষ্ট করেছেন আইনজীবী নেতারা। তাদের ভাষ্য, জেলা আইনজীবী সমিতির কেউ আসামিপক্ষে না দাঁড়ালেও প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য আইনজীবী নিয়োগের ব্যবস্থা থাকবে।
অপ্রতিম হত্যার চার দিন পর মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার।
সভায় অপ্রতিম হত্যার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার বিষয়ে আলোচনা হয়।
এ সময় কুবি উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, ‘আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কেউ অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না।’
আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ালে ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যদি আসামির পক্ষে কেউ না দাঁড়াই, তাহলে রাষ্ট্র নিজেই আসামির পক্ষে আইনজীবী নিয়োগ করবে। কারণ একতরফা বিচার হলে সেখানে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ার সম্ভাবনা থাকে।’
মতবিনিময় সভা শেষে জেলা আইনজীবী সমিতির নেতারা কুমিল্লার কোটবাড়ী এলাকার গন্ধমতিতে অপ্রতিমের বাসায় যান। সেখানে তারা অপ্রতিমের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।